তিন দিন ধরে বন্ধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক সেতু, যেভাবে চলছে যানবাহন

কুমিল্লা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ১৭:৪৪ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৭:৪৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পুরোনো সেতুটি টানা তিন দিন ধরে বন্ধ রয়েছে। সেতুটির বেয়ারিং প্যাডে ত্রুটি দেখায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। আপাতত পাশের নতুন সেতু দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করছে। এতে এখন পর্যন্ত বড় ধরনের যানজট সৃষ্টি না হলেও দীর্ঘ সময় এভাবে চলাচল অব্যাহত থাকলে ভোগান্তির আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা।

সেতুটি পরিদর্শন করে ত্রুটির বিষয়টি নিশ্চিত করেছে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পরিদর্শন দল। দ্রুত সমস্যার সমাধানের কথা জানানো হলেও কবে নাগাদ সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে, তা নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সেতু বন্ধ থাকায় নতুন সেতু দিয়ে উভয়মুখী যানবাহন চলাচল করছে। এতে যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি দুর্ঘটনা ও যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত রয়েছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা জানান, সেতু দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে পুলিশের।

সওজের পরিদর্শন দলের পর্যবেক্ষণে সেতুটির বেয়ারিং প্যাডে ত্রুটি ধরা পড়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন সওজের সেতু ডিজাইন বিভাগের নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক মাহমুদ। তবে ত্রুটি মেরামত করে কবে নাগাদ সেতুটি চালু করা যাবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারেননি তিনি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ এই পথে পুরোনো সেতুটি বারবার বন্ধ হওয়ায় উদ্বেগ বাড়ছে চালক ও যাত্রীদের মধ্যে। তাদের দাবি, সাময়িক ব্যবস্থার পরিবর্তে দ্রুত ত্রুটি মেরামত করে সেতুটি স্থায়ীভাবে সচল করা হোক।

/এফআর/
সম্পর্কিত
জিপের চাকা মেরামতের সময় লরির ধাক্কা, প্রাণ গেলো চালকের
শ্রীপুরে প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ-মিছিল
গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, ছুটি ১২ কারখানা
সর্বশেষ খবর
বাড়িওয়ালাকে সন্ত্রাসী দেখিয়ে ভাড়াটিয়ার হুমকি, এরপর বাড়িতে গুলি
বাড়িওয়ালাকে সন্ত্রাসী দেখিয়ে ভাড়াটিয়ার হুমকি, এরপর বাড়িতে গুলি
সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন
সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন
দ্রুতগতির ফুটবলের খোঁজে বাংলাদেশ ছাড়ছেন সুকি
দ্রুতগতির ফুটবলের খোঁজে বাংলাদেশ ছাড়ছেন সুকি
এইচএসসিতে এক বোর্ডে চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেলেন ১২০ জন, ফেল থেকে পাস ৫০৭
এইচএসসিতে এক বোর্ডে চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেলেন ১২০ জন, ফেল থেকে পাস ৫০৭
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
৪৯ বছর পরও নিষ্পত্তি হয়নি মহালক্ষ্মী ব্যাংকের সম্পদ, যা জানালো বাংলাদেশ ব্যাংক
৪৯ বছর পরও নিষ্পত্তি হয়নি মহালক্ষ্মী ব্যাংকের সম্পদ, যা জানালো বাংলাদেশ ব্যাংক