আগরতলায় আ.লীগের নেতারা, আখাউড়া স্থলবন্দর ঘেরাও করে বিএনপির বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ১৮:২৬ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৮:২৬
document

পশ্চিমবঙ্গ ও যশোরের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শনের পর এবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে অবতরণ করেন। আগরতলা-আখাউড়া স্থলবন্দর এলাকায় আসার কথা রয়েছে তাদের।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের আখাউড়া-আগরতলা স্থলবন্দর এলাকা পরিদর্শনে আসার খবর পেয়ে বিকালে আখাউড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা আখাউড়া স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশ করেন। একইসঙ্গে আওয়ামী লীগ নেতাদের প্রতিরোধের ডাক দিয়েছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটিতে জাহাঙ্গীর কবির নানক ছাড়াও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও সাত-আটজন নেতা রয়েছেন।

প্রতিবাদে বিকালে আখাউড়া উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আখাউড়া স্থলবন্দর এলাকায় বিক্ষোভ-সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, উপজেলা ছাত্রদলের সভাপতি মোবারক হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‌‘ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলা আছে। আমরা খবর পেয়েছি তিন উপজেলার যেকোনো একটি পথ দিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল নাশকতা করার জন্য প্রবেশের চেষ্টা করছে। আমরা আমাদের নেতাকর্মীদের এখন পর্যন্ত শান্তভাবে অবস্থান করার জন্য নির্দেশ দিয়েছি। আমরা সবাই সীমান্তের বিভিন্ন স্থানে অবস্থান করছি। নেতাকর্মীদের সতর্ক থাকার জন্য বলেছি। যেকোনো মূল্যে তাদের প্রতিরোধ করা হবে।’

তিনি বলেন, ‘আগরতলার সাবেক এক মুখ্যমন্ত্রীর বাড়িতে জাহাঙ্গীর কবির নানকসহ একটি দল অবস্থান করছে বলে খবর পেয়েছি আমরা। ভারতের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পাঁয়তারা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। যেকোনো মূল্যে তাদের সব ষড়যন্ত্র রুখে দেবো আমরা। এদেশে কোনও সন্ত্রাসী তৎপরতা করার সুযোগ তাদের দেবো না। আমাদের নেতাকর্মীরা সজাগ আছে।’

এমন পরিস্থিতিতে আখাউড়া সীমান্তে বিজিবি, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোরভাবে অবস্থান নেন। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত আওয়ামী লীগের প্রতিনিধি দলের আখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্ত এলাকায় আসার খবর পাওয়া যায়নি।

/এএম/ 
সম্পর্কিত
ফোনে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকলেন ওসি, বললেন ‘এলে সব ঠিক হয়ে যাবে’
বগুড়ায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, নেতারা বলছেন ‘আ.লীগের সন্ত্রাসীরা দিয়েছে’
আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনও রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী
শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী
শুধু হাসিনার ঘোষণার কারণে ঐক্যের দরকার নেই: হামিদুর রহমান আযাদ
শুধু হাসিনার ঘোষণার কারণে ঐক্যের দরকার নেই: হামিদুর রহমান আযাদ
ভারতে জার্মানি-আর্জেন্টিনার ম্যাচে আম্পায়ার বাংলাদেশের শাহবাজ
ভারতে জার্মানি-আর্জেন্টিনার ম্যাচে আম্পায়ার বাংলাদেশের শাহবাজ
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য