বগুড়ায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, নেতারা বলছেন ‘আ.লীগের সন্ত্রাসীরা দিয়েছে’

বগুড়া প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ১৬:৪৮ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৬:৪৮

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি ফেস্টুন ও ব্যানার পুড়ে গেছে। মঙ্গলবার মধ্যরাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও দলীয় নেতাকর্মরা জানান, দুই-তিনজন অজ্ঞাত যুবক বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আগুন দেয়। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ফেস্টুন ও ব্যানার পুড়ে যায়। খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে নন্দীগ্রাম থানা পুলিশ।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, ‘সারাদেশে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে। গত রাতে নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই।’

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
সীমান্তের ওপারের প্রোপাগান্ডা মোকাবিলায় দুই পদ্ধতিতে কাজ করছি: শিশির মনির
সীমান্তের ওপারে পরিদর্শনে আ.লীগের শীর্ষ নেতারা, এপারে বিএনপির লংমার্চ
শেখ হাসিনাকে এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকর করতে হবে: দুলু
সর্বশেষ খবর
বাসাবো-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করলো ডিএসসিসি
বাসাবো-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করলো ডিএসসিসি
২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট
২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট
আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনও রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনও রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা, বাড়ি ফিরছেন শ্রমিকরা
গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা, বাড়ি ফিরছেন শ্রমিকরা
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
রায়ের পাঁচ দিন পরই মিয়ানমারে ফেরত যাচ্ছে ৬৫০০ রোহিঙ্গা, ঘোষণা মালয়েশিয়ার
রায়ের পাঁচ দিন পরই মিয়ানমারে ফেরত যাচ্ছে ৬৫০০ রোহিঙ্গা, ঘোষণা মালয়েশিয়ার
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন