ইনানীর জ্বলন্ত গ্যাসকূপে কাজ করতে গিয়ে দগ্ধ ৫ কর্মী

কক্সবাজার প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ১৪:৩৫ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৪:৩৫

কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় জ্বলন্ত গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে কারিগরি কাজ করার সময় পাঁচ কর্মী দগ্ধ হয়েছেন। রবিবার (২৯ নভেম্বর) সকালে কূপের মুখে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনও বিস্ফোরণ ঘটেনি বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

দগ্ধ কর্মীদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাপেক্সের দাবি, তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

বাপেক্সের প্রকল্প ব্যবস্থাপক আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কূপে কারিগরি কাজ করার সময় পাঁচ কর্মী আগুনের তাপ ও শিখার সংস্পর্শে এসে দগ্ধ হন। তাদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এটি কোনও বিস্ফোরণের ঘটনা নয়। নিয়মিত অপারেশনের অংশ হিসেবে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এক মাসেরও বেশি সময় ধরে ইনানীর গভীর নলকূপ থেকে নির্গত গ্যাসে আগুন জ্বলছিল। আগুন নিয়ন্ত্রণে বাপেক্সের বিশেষজ্ঞ দল সেখানে কাজ করছে। এরই মধ্যে কূপের চারপাশে ৩০ ইঞ্চি ব্যাসের কেসিং পাইপ স্থাপন, ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাস নির্গমনের ব্যবস্থা এবং বিভিন্ন কারিগরি পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়।

বাপেক্স জানিয়েছিল, কূপের উপরিভাগের আগুন নিয়ন্ত্রণে এলেও গ্যাসের চাপ সম্পূর্ণ নিরাপদ পর্যায়ে নামিয়ে আনা এবং পরবর্তী অনুসন্ধান কার্যক্রম শুরুর জন্য আরও কিছু কারিগরি কাজ বাকি রয়েছে। সেই কাজের অংশ হিসেবেই  রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পরও নিরাপত্তাব্যবস্থা জোরদার করে কূপে কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মীরা। বাপেক্সের দাবি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আগুন সম্পূর্ণ নির্বাপণ এবং কূপকে নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

/আরএইচ/
সম্পর্কিত
রংপুর প্রেস ক্লাবের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক
রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, এরপর ‘মাথায় পড়বে’ বলে হুমকি
অটোরিকশার চার্জিং পয়েন্ট থেকে আগুন, দিল্লিতে প্রাণ গেলো ৪ জনের
সর্বশেষ খবর
জাজিরায় প্রাণহানির ঘটনা অন্তর্কোন্দলের জেরে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাজিরায় প্রাণহানির ঘটনা অন্তর্কোন্দলের জেরে: স্বরাষ্ট্রমন্ত্রী
৩ গাছ বদলে দেবে আপনার অন্দরসজ্জা
৩ গাছ বদলে দেবে আপনার অন্দরসজ্জা
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
গোপালগঞ্জে বিকাশ-নগদসহ মোবাইল ব্যাংকিং খুলে দিতে আইনি নোটিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদসহ মোবাইল ব্যাংকিং খুলে দিতে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল