তৃতীয় ধাপের ইউপি নির্বাচন

খাগড়াছড়ির ৩০৪ কেন্দ্রের ২১৯টি ঝুঁকিপূর্ণ

খাগড়াছড়ি প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৬, ২০:৪৯আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ২০:৫৩

ইউপি নির্বাচন ২০১৬ তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শনিবার (২৩ এপ্রিল) খাগড়াছড়ি পার্বত্য জেলার ৩৩ ইউনিয়নের মধ্যে ৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে ৩০৪টি ভোট কেন্দ্রের মধ্যে ২১৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
শুক্রবার বিকেল আড়াইটায় প্রত্যেক কেন্দ্রের কর্মকর্তারা নিজ কেন্দ্রের ভোটের সামগ্রী গ্রহণ করেন। প্রত্যেক উপজেলা সদরের প্রিজাইডিং অফিসার এই সামগ্রী প্রদান করেন। এদিকে জেলার লক্ষীছড়ি উপজেলার তিনটি কেন্দ্রে স্বাভাবিক সড়ক যোগাযোগ না থাকায় মালামাল হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হয়।
আরও পড়ুন: দ্বিতীয় দিনে নৌযান শ্রমিকদের ধর্মঘট

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে ১৩২ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৮৪ ও সাধারণ সদস্য পদে ৯২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসময় দায়িত্বে থাকবেন ৩০৪ জন প্রিজাইডিং অফিসার, ৮৬৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৯২৬ জন পোলিং অফিসার। মাঠে থাকবে ৬ হাজার ৮৩৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

উল্লেখ্য,সীমানা বিরোধের কারণে মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

/এনএস/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম