চাঁদপুরের ২৫ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

চাঁদপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৬, ০৯:৫৬আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১০:১৩

চাঁদপুরের ফরিদগঞ্জে চলছে ভোটগ্রহণ তৃতীয় দফায় চাঁদপুরের দুই উপজেলার ২৫ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।
চাঁদপুরের ২৫টি ইউনিয়নে ভোটে লড়ছেন ১০৭ জন চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে ফরিদগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৫ জন ও হাজীগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নে ৪২ জন প্রার্থী। এ ২৫ ইউনিয়নের ২৩৯ কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন ৪ লাখ ২৭ হাজার ৯০১ জন ভোটার। এ দুই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ভোটে আছেন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদ প্রার্থীরাও।
চাঁদপুর পুলিশ মিডিয়া সেন্টার সূত্রে জানা গেছে, এ দুই উপজেলায় ঝূঁকিপূর্ণ কেন্দ্র ১২০টি। এর মধ্যে রয়েছে ফরিদগঞ্জ উপজেলায় ৭১টি এবং হাজীগঞ্জ উপজেলায় ৪৯টি কেন্দ্র। নির্বাচন শান্তিপূর্ণ করতে দুই উপজেলায় বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার বাহিনীর ৬ হাজার ৬৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।
এবার সুষ্ঠু নির্বাচন করার জন্য কঠোর অবস্থানে রয়েছেন নির্বাচন কর্মকর্তারা। চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য সব প্রিজাইডিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দিয়েছি।

আরও পড়ুন: 

চাঁদপুরের ২৫ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গলাকেটে খুন

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম