রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গলাকেটে হত্যা

রাবি ও রাজশাহী প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৬, ০৮:৪৯আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৬:১১

ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী রাজশাহীর শালবন এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন।
নিহত শিক্ষক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।
বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ওসি শাহাদাৎ হোসেন খান। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মজিবুল হক আজাদ খানও বিষয়টি নিশ্চিত করেছেন।
বোয়ালিয়া থানার ওসি জানান, শনিবার সকাল পৌনে ৮টার দিকে বাসা থেকে বের হয়ে তিনি শালবন এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত শিক্ষক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী কোনও মতাদর্শের ছিলেন না। তবে তিনি সংস্কৃতিমনা ছিলেন।

/বিটি/এএইচ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব কে এই নোমান মাহমুদ?
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব কে এই নোমান মাহমুদ?
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ৯ লাখ টাকায় আপস-মীমাংসা 
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ৯ লাখ টাকায় আপস-মীমাংসা 
ক্রুইফ বললেন, ‘ইতিবাচক প্রশ্ন নিয়ে আসুন’
ক্রুইফ বললেন, ‘ইতিবাচক প্রশ্ন নিয়ে আসুন’
কেটের রাজকীয় সাজে ডায়ানার কানের দুল, কুইন মাদারের নেকলেস
কেটের রাজকীয় সাজে ডায়ানার কানের দুল, কুইন মাদারের নেকলেস
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী