চট্টগ্রামে অবৈধভাবে ভূমি দখলের ঘটনায় অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে গিয়ে দীপ্ত টিভির প্রতিবেদক আনিসুর রহমান ও ক্যামেরাপারসন মাসুদ দেওয়ানসহ চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সোমবার রাঙ্গামাটিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। এসময় এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।
সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ রাঙামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা জনগণের কাছে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন।কিন্তু, বিভিন্ন স্থানে সঠিক ও তথ্য নির্ভর সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা নির্যাতনের শিকার হচ্ছেন।এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের বিচারের পাশাপাশি যে অনিয়মের অনুসন্ধান করতে গিয়ে দীপ্ত টিভির সাংবাদিকরা নির্যাতিত হয়েছেন, সেই অনিয়মেরও অনুসন্ধান করা
বক্তারা বলেন, দেশে দিন দিন সাংবাদিক নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে। সাগর-রুনি হত্যাসহ সাংবাদিক নির্যাতনের অসংখ্য ঘটনা ঘটেছে। কোনও সরকারই এসবের বিচার করেনি।
উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রামের বহদ্দারহাটের চান্দগাঁও এলাকায় অবৈধ ভূমি দখল নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির দায়িত্ব পালনকালে চার সাংবাদিকের ওপর এ হামলা চালানো হয়। হামলার শিকার অপর দুই সাংবাদিক হলেন দৈনিক সরেজমিন বার্তার সাংবাদিক নুসরাত জাহান ও দৈনিক আজকের দুর্নীতির শোয়েব বিপ্লব।
/টিএন/
আরও পড়তে পারেন:









