চট্টগ্রামে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৬, ০৯:২০আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ০৯:২২

চট্টগ্রাম চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার কাট্টলী বেড়িবাঁধ এলাকায় গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছেন।  এ সময় পুলিশ ও জনগণ আরও পাঁচ ডাকাতকে আটক করে। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তিন ডাকাতের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, সাগর (২০) ও রাসেল (২০)। অপর ডাকাতের পরিচয় এখনও মেলেনি।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, গত কয়েকদিন ধরে ওই এলাকায় ডাকাতের উৎপাত বেড়ে যাওয়ায় স্থানীয় লোকজন রাত জেগে পাহারা দিয়ে আসছেন। পাশাপাশি পুলিশের একাধিক টিমও টহল দেয়। মঙ্গলবার রাত ৩টার দিকে একদল ডাকাত সেখানে ডাকাতি করতে গেলে স্থানীয়রা তাদের ধাওয়া করে একটি বিলের মধ্যে নিয়ে যান। সেখানে গণপিটুনিতে তিন ডাকাত নিহত হন। আটক করা হয় তাদের পাঁচ সহযোগীকে।  

ডাকাতদের কাছ থেকে দুটি বন্দুক ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

ওসি আরও জানান, বুধবার সকালে লাশগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: 
চট্টগ্রামে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত সাত খুনের দুই বছর: সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কায় নিহতদের পরিবার

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী