পুলিশকে মারধর করে ছিনিয়ে নেওয়া আসামি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৬, ১৬:২৭আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৬:৩৫

পুলিশকে মারধর করে ছিনিয়ে নেওয়া আসামি গ্রেফতার  

কুমিল্লার তিতাসে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেওয়া আসামি আবদুল হককে দেড় মাস পর গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তাকে  বুধবার দুপুরে নগরীর ফৌজদারী মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদেরভিত্তিতে ডিবি’র এসআই শাহ কামাল আকন্দের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বুধবার দুপুরে অভিযান চালিয়ে আবদুল হককে গ্রেফতার করে। গত ১৭ মার্চ গভীর রাতে জেলার তিতাস থানার এসআই হুমায়ুন কবির চারজন ফোর্স নিয়ে আবদুল হকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার স্বজনরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে ওই বাড়ির ও আশপাশের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এসময় তারা আসামি আবদুল হককে ছিনিয়ে নেয়। আবদুল হক একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

আরও পড়তে পারেন : সিসিটিভি ফুটেজে তিন তরুণের চেহারা স্পষ্ট
তিতাস থানার ওসি মনিরুল ইসলাম জানান, ওই ঘটনার পর থেকে আবদুল হক পলাতক ছিল, তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম