প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৩০ এপ্রিল) গোপালগঞ্জ একদিনের সফরে গিয়ে মধুমতি নদীর ওপর নির্মিত চাপাইল সেতু উদ্বোধন করবেন। গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ.কে ফজলুল হক বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
এই সেতু উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জ, নড়াইল খুলনা ও বাগেরহাট জেলার সঙ্গে যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে।
এলজিইডির এই নির্বাহী প্রকৌশলী বলেন, ‘স্বল্প ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন এই সেতুর নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধনের পর যান চলাচলের জন্য এই সেতু খুলে দেওয়া হবে।’
আরও পড়ুন:
বগুড়ার ‘শিয়া মসজিদে হামলাকারী’ আটক, বিপুল অস্ত্র উদ্ধার
মধুমতি নদীর ওপর ৫৮৮.৬৫ মিটার দীর্ঘ ও ৯.৬ মিটার প্রশস্ত চাপাইল সেতু নির্মাণেব্যয় হয়েছে ৫৭ কোটি ২৫ লাখ টাকা।
গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বার্তায় প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ জেলা সফরের কর্মসূচি জানা যায়।
/এনএস/এইচকে/







