মাদারীপুরে ১০০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৬, ০৯:২৩আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ০৯:২৭

মাদারীপুরে ১০০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে ব্যাগভর্তি ১০৬ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। তবে পুলিশ বলছে ১০০ ভরি স্বর্ণ পাওয়া গেছে, স্থানীয়দের মাপে ভুল হয়েছিল। স্বর্ণ উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে মাওয়া-কাওড়াকান্দি রুট পারাপারের জন্য ঘাটের সি-বোটে ওঠেন দুই যাত্রী। অসংলগ্ন আচরণের জন্য তাদের প্রশ্ন করতেই ব্যাগ ফেলে পালিয়ে যান তারা। তখন ব্যাগ খুলে স্বর্ণ দেখা গেলে কাওড়াকান্দি ঘাটের পরিবহন নেতা মাসুদ মাদবর ব্যাগটি বাড়িতে নিয়ে যান। এসময় স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ও এসআই কামরুলসহ পুলিশের একটি দল মাসুদের বাড়ি গিয়ে স্বর্ণালঙ্কার জব্দ করেন। উপস্থিত জনগণের দাবির মুখে স্বর্ণালঙ্কারগুলোর মাপ নেন তারা। ব্যাগে থাকা আংটি, চুড়ি, ব্রেসলেট, নেকলেস, চেইনসহ বিভিন্ন ধরণের ১০৬ ভরি স্বর্ণালঙ্কার মাপা হয়। পরে সেগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সাংবাদিকদের বলেন, সম্ভবত ডাকাতি করা স্বর্ণালঙ্কার কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাস্থলে ১০৬ ভরি স্বর্ণালঙ্কার ওজন করা হলেও মূলত থানায় এসে আবারও পরিমাপ করে ১০০ ভরি স্বর্ণ পাওয়া গেছে। স্থানীয়দের ওজনে ভুল হয়েছিলো।

আরও পড়তে পারেন: গণপরিবহনের ভাড়া কমাতে সরকারের নির্দেশনা নেই

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম