আসন্ন নির্বাচনে অনিয়ম বরদাশত করা হবে না: কমিশনার জাবেদ আলী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৬, ১৮:৫০আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৯:৫৩

আসন্ন নির্বাচনে অনিয়ম বরদাশত করা হবে না: কমিশনার জাবেদ আলী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে কোনও অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী। ২৮ মে পঞ্চম দফায় ইউনিয়ন পরিষদের এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ মিলনায়নে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, অতীতের নির্বাচনগুলোতে কিছু গোলযোগ হয়েছে, যা দুঃখজনক। মূলত রাষ্ট্রীয় সম্পদ রক্ষার উদ্দেশ্যে প্রতিকূল পরিস্থিতিতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়েছে। কিছু মানুষও এতে মারা গেছেন। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি সৃষ্ট না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ করে তিনি বলেন, কোনও প্রার্থী অভিযোগ করলে সেগুলো আমলে নিয়ে ব্যবস্থা নিতে হবে। নিরপেক্ষতা বজায় রেখে প্রতিনিধি কর্মকর্তাকে দায়িত্ব পালন করতে হবে। কোনও দলীয় ব্যক্তিকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময়ের এই সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম, ওসি সাখাওয়াত হোসেন,  আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হাবিব ইসমাইল ভূঁইয়া প্রমুখ।

আরও পড়ুন:
রাজশাহীতে বৃষ্টির জন্য এস্তেস্কার নামাজ আদায়

/বিটি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম