সিংগাইরে বিএনপি প্রার্থীর ৩টি নির্বাচনি ক্যাম্প ভাঙচুর

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৬, ১৩:৪৭আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১৩:৫৩

মানিকগঞ্জ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম হোসেনের ৩টি নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা।  বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
বিএনপি প্রার্থী সেলিম হোসেন দাবি করেছেন, তার গাড়াদিয়ায় ২টি ও চারাভাঙ্গা গ্রামের ১টি নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করেছে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী দেওয়ান জিন্নাহ লাটুর কর্মী সমর্থকরা। এছাড়া নির্বাচনি প্রচারণায় বাধা, হামলা, হুমকি, পোস্টার ছিড়ে ফেলা ও প্রচারণায় নিযুক্ত কর্মীদের মারধরও করা হচ্ছে। এ বিষয়ে রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সেলিম হোসেন  আরও জানান, নৌকা প্রতীকের প্রার্থী দেওয়ান জিন্নাহ ও তার লোকজন তাকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দিচ্ছেন।

সিংগাইর থানা পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দুজ্জামান জানান, ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রির্টার্নিং অফিসার হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান বলেন, এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন:

সিংগাইরে বিএনপি প্রার্থীর ৩টি নির্বাচনি ক্যাম্প ভাঙচুর সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে নিহত ১

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম