গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সোয়া ১০টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।
এরপর পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন তিনি।
এরপর প্রধানমন্ত্রী গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, মধুমতি নদীর ওপর নির্মিত চাঁপাইল ব্রিজ, টুঙ্গিপাড়া প্রধান ডাকঘর, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি কমপ্লেক্সের উদ্বোধন করবেন। এছাড়া শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ, গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ ১০ কিলোওয়াট এফএম রেডিও স্টেশন, গোপালগঞ্জ-কাশিয়ানী-গোবরা নতুন রেললাইন নির্মাণ প্রকল্প, টুঙ্গিপাড়া, মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
কোটালীপাড়া উপজেলা সদরে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যহ্ন বিরতি ও নামাজ আদায় করবেন।
বিকালে প্রধানমন্ত্রী কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করবেন।
/এসটি/ এএইচ/








