নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গাছ থেকে আম পাড়ার অপরাধে তানজিলা আক্তার (৮) নামে একটি শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। একইসঙ্গে লাশ গুম করতে বস্তাবন্দি করে বড় বাক্সের ভিতরে লুকিয়ে রাখা হয়।
রবিবার বিকাল ৪টার দিকে আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তানজিলা একই এলাকার রবিউল ইসলামের মেয়ে।
তানজিলার মা হাসনা আরা জানান, দুপুরে একই এলাকার ছাদু মিয়ার গাছ থেকে আম পাড়ে তানজিলা। তাই তাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে ছাদু মিয়া। পরে লাশ গুম করতে বস্তায় ভরে নিজের ঘরের ভিতরে বড় কাঠের বাক্সে লুকিয়ে রাখা হয়। পরে সেখান থেকে তানজিলার লাশ উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনা সত্যতা স্বীকার করে জানান, হত্যাকাণ্ডের তদন্ত চলছে। এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। অভিযুক্ত ছাদু মিয়াকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন:
ভালো নেই মায়ের গর্ভে গুলিবিদ্ধ সেই সুরাইয়া
/বিটি/








