পদ্মায় বালুবাহী ট্রলারডুবি, ২ শ্রমিক নিখোঁজ

মানিকগঞ্জ প্রতিনিধি
০১ মে ২০১৬, ২৩:৩৫আপডেট : ০১ মে ২০১৬, ২৩:৩৫

পদ্মায় বালুবাহী ট্রলারডুবি, ২ শ্রমিক নিখোঁজ পাটুরিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে বালুবাহী ট্রলার ডুবে ২ শ্রমিক নিখোঁজ হয়েছেন। রবিবার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। পাটুরিয়া নৌ পুলিশের ইনচার্জ মো. শামিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজরা হলেন- রইস প্রামাণিক (৫০) ও কুদ্দুস প্রামাণিক (৫৫)। তাদের বাড়ি পাবনার সদর উপজেলায় বলে জানা গেছে। শ্রমিকদের উদ্ধারে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস অভিযান চালাচ্ছে।
পাটুরিয়া নৌ পুলিশের ইনচার্জ মো. শামীম হোসেন জানান, পাবনা থেকে বালু নিয়ে আট শ্রমিক পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেন। ঝড়ের কবলে পড়ে ট্রলারটি পাটুরিয়া তিন নম্বর ঘাটের কাছে ডুবে যায়। ছয় শ্রমিক সাঁতরে তীরে উঠতে সমর্থ হলেও দুই শ্রমিক উঠতে পারেনি। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা চেষ্টা চালাচ্ছেন।
ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘাটের কাছেই অর্ধ ভাসমান অবস্থায় ট্রলারটির সন্ধান পাওয়া গেছে।

আরও পড়তে পারেন: খালেদা জিয়া মিথ্যাবাদী ও চোর: জয়

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম