খালেদা জিয়া মিথ্যাবাদী ও চোর: জয়

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ মে ২০১৬, ২০:০৩আপডেট : ০১ মে ২০১৬, ২১:০১

সজীব ওয়াজেদ জয়
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মিথ্যাবাদী’ ও ‘চোর’ বলে অভিহিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ফেসবুকে পেজে জয় এই স্ট্যাটাস দেন।
সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেজ স্ট্যাটাসে লিখেছেন, ‘একজন মহিলা, যিনি এতিমের টাকা চুরি করেছেন, যার ছেলে দুর্নীতির কারণে এফবিআই কর্তৃক পলাতক আসামি, তার মতো লোকের অবশ্যই বঙ্গবন্ধুর নাতির দিকে কাঁদা ছোড়া উচিত নয়। আপনি যদি জানেন যে, ৩০০ মিলিয়ন ডলার কোথায়, অনুগ্রহ করে আমাকে জানান। আমি সেই সব অর্থ এতিমদের দান করে দিতে চাই।’
আরও পড়তে পারেন: আ.লীগ সাত বছরে ৩০ হাজার কোটি টাকা পাচার করেছে: খালেদা

জয় স্ট্যাটাস

সজীব ওয়াজেদ জয় ওই স্ট্যাটাসে আরও উল্লেখ করেছেন, ‘আপনার পোষা ভৃত্য মাহমুদুর রহমান ও শফিক রেহমান এফবিআইয়ের গোপন নথি চুরি করে আমার সব ব্যাংক হিসাবের তালিকা পেয়েছেন। কিন্তু সেই টাকা খুঁজে পাননি। ১/১১ এর সামরিক শাসকেরা, যারা আমার মাকে আটক করেছিলেন, তারাও সেটি খুঁজে পাননি। এমনকি এফবিআই সেটি পায়নি। এটা এজন্য যে, আমি ৩০০ মিলিয়ন ডলারের কাছাকাছিও কোনও সম্পদ কোনওদিন অর্জন করিনি। আমি তত ধনী নই।’
স্ট্যাটাসের শেষেই তিনি লিখেছেন, ‘অপরদিকে খালেদা জিয়া হলেন মিথ্যাবাদী এবং একজন চোর’।
উল্লেখ্য, রবিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক শ্রমিক সমাবেশে খালেদা জিয়া আওয়ামী লীগের সমালোচনা করে বলেছেন, সজীব ওয়াজেদ জয় ২ হাজার ৫০০ কোটি টাকা যুক্তরাষ্ট্রে পাচার করেছেন। জোর করে ক্ষমতায় থেকে তারা লুটপাট করছেন।
/এমও/এমএনএইচ/
 
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িগ্রামে যে কারণে সার নিয়ে ‘হাহাকার’
কুড়িগ্রামে যে কারণে সার নিয়ে ‘হাহাকার’
জাপানের বিপক্ষে কেন ক্রিকেট ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন ভারত? 
জাপানের বিপক্ষে কেন ক্রিকেট ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন ভারত? 
মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় ঊর্ধ্বমুখী তেলের দাম
মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় ঊর্ধ্বমুখী তেলের দাম
শিশু হঠাৎ খেতে চাইছে না? জিভে সাদা দাগ দেখলে সতর্ক
শিশু হঠাৎ খেতে চাইছে না? জিভে সাদা দাগ দেখলে সতর্ক
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ