পদ্মা নদীতে রবিবার সন্ধ্যায় ঝড়ের কবলে পরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুইজনের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল আটটার দিকে কুদ্দুস প্রামাণিকের (৫৫) লাশটি পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পাটুরিয়া নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো.শামীম হোসেন। তিনি পাবনা সদর উপজেলার তারাপুর গ্রামের আহমেদ প্রামাণিকের ছেলে
আরিচা স্থল কাম ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মাহমুদুল হাসান জানান, তারা ট্রলার ডুবির পর থেকে পাটুরিয়া তিন নম্বর ঘাট এলাকাসহ আশপাশে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার সকাল আটটার দিকে তারা একজনের লাশ উদ্ধার করেছে। এখনো নিখোঁজ রহিস প্রামাণিকের লাশ উদ্ধারে তারা কাজ করে যাচ্ছেন। রহিসের বাড়ি পাবনা সদর উপজেলার তারাপুর গ্রামে।
আরও পড়তে পারেন: পানামা পেপারসে নাম ওঠা ১১ জনকে দুদকে তলব
পাটুরিয়া নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো.শামীম হোসেন জানান,রবিবার আট শ্রমিক পাবনা থেকে বালু বোঝাই ট্রলার নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যায় ঝড়ের কবলে পরে ট্রলারটি পাটুরিয়া তিন নম্বর ঘাটের কাছে এসে ডুবে যায়। এসময় ছয় শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও দুইজন উঠতে পারেননি।
/জেবি/








