সিংগাইরে গাড়ি উল্টে চালক নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ মে ২০১৬, ২২:২৪আপডেট : ০৪ মে ২০১৬, ২২:২৭

মানিকগঞ্জসিংগাইর উপজেলার খোলাপাড়া এলাকায় মাটিবোঝাই পিক-আপ উল্টে চালক নিহত হয়েছেন। বুধবার সকাল ১১ টার দিকে খোলাপাড়া কুদ্দুস কোম্পানির বাড়ির পাশের পুকুর থেকে মাটি নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মানিক মিয়া (১৭) বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের আব্দুর রশিদ কুট্টির ছেলে।

আরও পড়ুন: রানা ‘জঙ্গি’ বিশ্বাস করেন না এলাকাবাসী

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এএবি কোম্পানির ইটভাটার জন্য পুকুর থেকে মাটি নেওয়ার সময় মাহেন্দ্র পিক-আপ গাড়িটি উল্টে যায়। গাড়িটি চালকের ওপর আছড়ে পড়লে চালক মানিক মিয়া ঘটনাস্থলেই মারা যান।

ওসি জানান, মাটি ভর্তি মাহেন্দ্র গাড়ি উল্টে একজনের মৃত্যুর খবর শুনেছি। দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো  হয়েছে। এখনও কেউ কোনও অভিযোগ জানাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এনএস/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম