সিংগাইরের ধল্লা ইউনিয়নে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

মানিকগঞ্জ প্রতিনিধি
০৭ মে ২০১৬, ১২:৫২আপডেট : ০৭ মে ২০১৬, ১২:৫৫

ইউপি নির্বাচন ২০১৬ মানিকগঞ্জের সিংগাইরের ধল্লা ইউনিয়ন পরিষদের ভোট বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আলী। শনিবার বেলা ১১টার দিকে  আনুষ্ঠানিকভাবে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
আব্দুল আলী অভিযোগ করেন,সকাল থেকেই সরকারী দলের প্রার্থী জাহিদুর রহমান ভূঁইয়ার লোকজন সব ভোট কেন্দ্র নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারে। এছাড়া তার এজেন্টদের কোনও ভোট কেন্দ্র ঢুকতে দেয়নি। প্রশাসনের কাছে এসব বিষয়ে তিনি অভিযোগ করলেও  কোনও প্রতিকার না পেয়ে তিনি নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেন।
এ ব্যাপারে সিংগাইরের উপজেলা নির্বাচন কর্মকর্তা হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান জানান, ধল্লা ইউনিয়নে বিএনপির প্রার্থীর পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগটি তিনি জেনেছেন। তবে প্রার্থীর ভোট বর্জনের বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম