নরসিংদীর রায়পুরার পাড়াতলী ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে হোসেন মিয়া নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে নিহতের ভাই বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ দেড়শ’ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, নিহতের মরদেহ এখনও নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা আছে। আজ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, শনিবার পাড়াতলী ইউনিয়নে কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে মারা যান কৃষক হোসেন মিয়া।
আরও পড়ুন:
পাবনায় নির্বাচনি সংঘর্ষে আহত ৫০, বিএনপির তিন প্রার্থীর ভোট বর্জন
/এআর/








