দর্জি হত্যা: রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ মে ২০১৬, ১৯:৪০আপডেট : ০৮ মে ২০১৬, ১৯:৪০

টাঙ্গাইল টাঙ্গাইলের গোপালপুরে দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দ্দার হত্যা মামলায় গ্রেফতারকৃত তিনজনকে ছয়দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে আসামিদের রিমান্ড শেষে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম অঞ্জন কান্তি দাস তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফিজুর রহমান জানান, গত ৩০ এপ্রিল নিখিল চন্দ্র হত্যাকাণ্ডের পর আলমনগর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, গোপালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম বাদশা ও স্থানীয় বিএনপি কর্মী ঝন্টু মিয়াকে আটক করা হয়। নিখিলের স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় এবং পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক মামলায় এদের গ্রেফতার দেখিয়ে গত সোমবার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। আদালত দুটি মামলায় তিনদিন করে প্রত্যেককে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
রিমান্ডে তাদের কাছ থেকে কিছু পাওয়া গেছে কিনা জানতে চাইলে ওসি বলেন, ‘তদন্তের স্বার্থে কিছু বলা যাবে না।’
গত ৩০ এপ্রিল গোপালপুরের ডুবাইল গ্রামে দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দ্দারকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন:
মারপিট নয়, ওরা ‘ফান’ করেছে: পুলিশ কমিশনার

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম