বিনা পয়সায় আইনি সহায়তার প্রতিশ্রুতি শামীম ওসমানের ছেলের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ মে ২০১৬, ১৭:৩৭আপডেট : ১০ মে ২০১৬, ১৭:৩৯

অয়ন ওসমান বিনা পয়সায় আইনি সেবার প্রতিশ্রুতি দিয়ে আইন পেশায় নিযুক্ত হলেন শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান। মঙ্গলবার তিনি প্রথমবারের মত নারায়ণগঞ্জের একটি আদালতে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট বাসেত মজুমদারের শিক্ষানবিশ আইনজীবী হিসেবে একটি মামলায় উপস্থিত হন।
সেসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি আমার বাবার পাশে থেকে নারায়ণগঞ্জের মানুষের জন্য কাজ করবো। নারায়ণগঞ্জবাসীর সেবা করবো। আর আইন পেশা আমার জন্য ব্যবসা বা পেশা নয়। আমি এ পেশায় থেকে মানুষকে বিনা পয়সায় আইনি সহায়তা দিব।’
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবারের লোকজন রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও ছেলে অয়ন ওসমান আইন পেশায় নিযুক্ত হলেন।
অয়ন ওসমানের মেজ চাচা সেলিম ওসমান (শামীম ওসমানের বড় ভাই) এখন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (জাতীয় পার্টি)। পাশাপাশি তিনি গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। এছাড়া তিনি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফসিসিসিআই-এর পরিচালকসহ আরও অনেক ব্যবসায়ী সংগঠনে সম্পৃক্ত। অয়নের প্রয়াত বড় চাচা নাসিম ওসমানও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন। দাদা একেএম সামসুজ্জোহা ছিলেন ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত। বড় দাদা খান সাহেব ওসমান আলী ছিলেন গণপরিষদ সদস্য।

মঙ্গলবার যখন অয়ন ওসমান আদালতে উপস্থিত হন আদালতে শামীম ওসমান অনুগামী আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক আইনজীবীও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
বাহুবলে চার শিশু হত্যা: চার্জশিট গ্রহণ করেননি আদালত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের