মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা-আড়িয়ালবিল সড়কে দু’টি বন্দুকসহ এক যুবককে আটক করেছ র্যাব-১১’র একটি দল। সোমবার গভীর রাতে তেহরিয়া এলাকার পাকা রাস্তায় অভিযান চলাকালে আটক হন রাকিব চৌধুরী (৩৮) নামে এই যুবক।
মঙ্গলবার র্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জ ক্যাম্পের একটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাধারণ মানুষ ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুইয়ে শারীরিক নির্যাতনের শিকার হন। এ ধরনের মারাত্মক অপরাধ রোধকল্পে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বর্ণিত এলাকায় র্যাবের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে উপজেলার তেহরিয়া এলাকার মৃত আ. রহিম চৌধুরীর ছেলে মো. রকিব চৌধুরী মনা (৩৮) কে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকার বিভিন্ন অপরাধকর্মে জড়িত থাকার কথা স্বীকার করেন রাকিব চৌধুরী।
র্যাব জানায়, রাকিবের বিরুদ্ধে অস্ত্র আইনে সিরাজদিখান থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: পিরোজপুরে ভুয়া চক্ষু চিকিৎসকের ৩ মাসের কারাদণ্ড
/এইচকে/টিএন/আপ-এআর/








