পদ্মা সেতু নির্মাণের সমপরিমাণ টাকা পাচার হলেও, থোড়াই কেয়ার করি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০১৬, ২২:০৪আপডেট : ১১ মে ২০১৬, ২২:১৫

ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন ‘আমাদের প্রবৃদ্ধি এত বেশি যে পদ্মা সেতু নির্মাণের সমপরিমাণ টাকা পাচার হলেও, আমরা থোড়াই কেয়ার করি।’ বুধবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকার মানিকগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ ব্যাংক থেকে টাকা পাচারের কথা স্বীকার করলেও পরোক্ষভাবে এটিকে দেশের বড় কোনও ক্ষতি নয় উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের জিডিপি’র প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ যা আমাদের বুদ্ধিজীবীরা মেনে নিতে পারেননি। অথচ তাদের গুরু জাতিসংঘ এটা মেনে নিয়েছে।পদ্মা সেতুর মতো চৌদ্দটি সেতু করার মতো সক্ষমতা বাংলাদেশের আছে।  
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়,  যুগ্ম সচিব শিশির কুমার রায়, যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালক হাসান সেলিম রেজা, মানিকগঞ্জ চেম্বারের সভাপতি সুদেব সাহা, এএসপি সার্কেল হারুনার রশিদ, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিন, শিবালয় থানা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান খান জানু প্রমুখ। 

ড.বীরেন শিকদার এ সময় মানিকগঞ্জের পদ্মাপারে ৫১৯ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও জানান।এছাড়া ঘিওর উপজেলার মাইলাগী এলাকায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণার পাশাপাশি মানিকগঞ্জ শহরে জেলা স্টেডিয়াম  উন্নয়নে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা করেন তিনি।

অনুষ্ঠান শেষে বিকালে প্রতিমন্ত্রী পাটুরিয়া ঘাটের কাছে পদ্মাপারে প্রস্তাবিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন: ‘আমি চাইলে ক্যাম্পাস চলবে, না চাইলে চলবে না’ 

/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম