চাঁদাবাজির প্রতিবাদে মানিকগঞ্জে শুভযাত্রা পরিবহন বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০১৬, ০২:৩৬আপডেট : ১২ মে ২০১৬, ০২:৩৮

মানিকগঞ্জ পরিবহনে বর্ধিত চাঁদার প্রতিবাদে ঢাকার সঙ্গে মানিকগঞ্জে চলাচলকারী শুভযাত্রা পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুব্ধ বাস মালিকরা বাস বন্ধ করে অবস্থান নিয়েছেন জেলা বাস টার্মিনালে। বুধবার সকাল থেকে এই রুটে শুভযাত্রা পরিবহনের বাসগুলো চলাচল বন্ধ রয়েছে।
এ ব্যাপারে শুভযাত্রা মালিক সমিতি সভাপতি মতিন মোল্লা জানান, সংগঠনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক জাহিদ হোসেন  ইচ্ছামতো বাস থেকে চাঁদা নিচ্ছেন, এটা বাস মালিক সমিতির কোনও সিদ্ধান্ত নয়।
শুভযাত্রা বাসের আরেক মালিক মাহবুবুল হক সুমন জানান, মানিকগঞ্জ-ঢাকা রুটে শুভযাত্রা পরিবহনের শতাধিক বাস চলাচল করে। আগে এই রুটে মানিকগঞ্জ প্রান্তে ৪৪০ টাকা করে প্রতিটি বাস মালিককে চাঁদা দিতে হতো। কিন্তু সম্প্রতি মালিক সমিতির কমিটি পরিবর্তন হওয়ার পর দুই দিন ধরে মানিকগঞ্জ প্রান্তে প্রতিটি বাস থেকে চাঁদা আদায় করা হচ্ছে ৬০০ টাকা করে। অতিরিক্ত চাঁদা নেওয়ার প্রতিবাদেই মালিকরা বাস বন্ধ করে ধর্মঘট পালন করছেন।   চাঁদাবাজি বন্ধ না হলে অনির্দিষ্টকালের জন্য শুভযাত্রা পরিবহনের বাসগুলো বন্ধ করে রাখা হবে বলেও জানান তিনি।
আরও পড়তে পারেন: শীর্ষ চার ‘জামায়াত গুরুর’ বিদায়

তবে, সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করেছেন।

এদিকে, সকাল থেকেই শুভযাত্রা পরিবহনের শতাধিক বাস চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম