সংবাদকর্মীদের ওপর হামলা ও কাজী ফার্মসের বিরুদ্ধে মিথ্যে মামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০১৬, ১৯:৩৬আপডেট : ১২ মে ২০১৬, ১৯:৪১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার পুত্রদের সন্ত্রাসী বাহিনীর দ্বারা চট্টগ্রামে দীপ্ত টিভির দু’জনসহ মোট চার সংবাদকর্মীর ওপর হামলা, নির্যাতনের সুষ্ঠু বিচার, তদন্তের দাবি এবং কাজী ফার্মসের প্রকল্প নিয়ে মিথ্যে মামলা দেওয়ার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংবাদকর্মীদের ওপর হামলা ও কাজী ফার্মসের বিরুদ্ধে মিথ্যে মামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

শহরের প্রেসক্লাবের সামনের সড়কে গোপালগঞ্জের সচেতন নাগরিক ব্যানারে আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে গোপালগঞ্জের সচেতন নাগরিক সংগঠনের নেতা শরীফ আশরাফ আলী, এম এম শামসুল আলম, কাজী আমজাদ হোসেন, এস এম জাবেদ আলীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা চট্টগ্রামে ভূমিদস্যু মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার সন্ত্রাসী পুত্রদের  কাজী ফার্ম গ্রুপের প্রকল্প নিয়ে মিথ্যে মামলা দিয়ে অবৈধ অর্থ উপার্জন, সন্ত্রাসী হামলার প্রতিবাদ সম্বলিত ব্যানার বহন করেন।

বক্তারা এ ঘটনার বিচারের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন: রাষ্ট্রদূত প্রত্যাহার করলো তুরস্ক 

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী