মাদারীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে নতুন শহরস্থ বাংলাট্রিবিউন প্রতিনিধির কার্যালয় ভবনের হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মাওলা আকন্দ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, ফারুক খান চুন্নু, আলী আকবর খোকা, শফিক স্বপন, আবুল হাসান সোহেল, রিপনচন্দ্র মল্লিক, সাগর হোসেন তামিমসহ অন্যরা।
নাট্যাংশ পরিবেশন করেন মাদারীপুরের নাট্যব্যক্তিত্ব আ.জ.ম কামাল। কবিতা আবৃত্তি করেন নাট্যনির্দেশক বি.এম. লিটন, সাহিত্য-সাংস্কৃতিক কর্মী মাসুদ সুমন এবং সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী আঞ্জুমান জুলিয়া।
বক্তারা সাম্প্রতিক সময়ে বেশ কিছু আলোচিত ঘটনার রহস্য উদঘাটনের কাথা উল্লেখ করে বাংলা ট্রিবিউন-এর দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত থাকলে আগামীতে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া আগামীতে পত্র-পত্রিকার গুরুত্বের বাইরেও অন-লাইন সংবাদমাধ্যম প্রধান তথ্য-মাধ্যম হিসেবেও অবস্থান করবেন বলেও মতামত দেন।
অনুষ্ঠান শেষে দুই বছর পূর্তিতে দুইটি কেক কেটে এবং অনুষ্ঠানে আগত সবাইকে ফল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরে একটি র্যালি নতুন শহর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলা ট্রিবিউন প্রতিনিধির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
/টিএন/








