মুন্সীগঞ্জে ২ ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০১৬, ১৬:৪৯আপডেট : ১৭ মে ২০১৬, ১৬:৫৯

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী গ্রামে ২ ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১ জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হেদায়েতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সূত্রে জানা যায়, হোসেন্দী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুল হাই  (প্রতীক ফুটবল) ও মো. তোতার (প্রতীক মোড়গ) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আব্দুল হাইয়ের বাড়িঘর ভাঙচুর করা হয়।
সংঘর্ষে ইউপি সদস্য প্রার্থী তোতার সমর্থক শহীদুজ্জামান (৩৪)গুলিবিদ্ধ হন।

এছাড়া ইউপি সদস্য প্রার্থী আব্দুল হাই, তার ভাবী আজমিরী বেগম (৪০) ও রেজিয়া বেগমসহ (৩৮) অপর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, সংঘর্ষের পর দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ২টি শর্টগান, ১টি পাইপগান, ১টি বিদেশী পিস্তল, শর্টগানের ১৮ রাউন্ড গুলি ও পিস্তলের গুলিভর্তি ১টি ম্যাগজিন ও ১০টি রামদা।

জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে পুলিশ।

ওসি হেদায়েতুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: শাবিপ্রবিতে কান ধরে দাঁড়িয়ে সহমর্মিতা জানালেন শিক্ষার্থীরা

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম