নারায়ণগঞ্জে মানববন্ধনে দাবি

সেলিম ওসমানকেও কানে ধরে ওঠ-বস করার আহ্বান ও বয়কটের ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০১৬, ২১:২৭আপডেট : ১৭ মে ২০১৬, ২১:৩১

শিক্ষককে কানে ধরে ওঠ-বস করানোয় এবার নারায়ণগঞ্জের সবখানে সংসদ সদস্য সেলিম ওসমানকে বয়কট করার দাবি উঠেছে জেলা শহরে আয়োজিত এক মানববন্ধনে। একইসঙ্গে যে কায়দায় তিনি পিয়ার সাত্তার লতিফ স্কুলের প্রধান শিক্ষককে কানে ধরে ওঠ-বস করিয়েছিলেন সেভাবেই সবার সামনে তাকেও কানে ধরে ওঠ-বস করতে হবে বলেও সেখানে দাবি করা হয়েছে। পাশাপাশি তাকে সংসদে প্রবেশ করতে না দিতে ও  বয়কট করতে অন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়। সেলিম ওসমানকেও কানে ধরে ওঠ-বস করার আহ্বান ও বয়কটের ঘোষণা

মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে এসব দাবি করা হয়। মানববন্ধনে সংগঠনটির নেতা-কর্মীদের পাশাপাশি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতিসহ সুশীল সমাজের লোকজন অংশ নেন এবং সেলিম ওসমানের কঠোর সমালোচনা করেন। এসময় সাংবাদিকরা এই সংসদ সদস্যকে সহযোগিতা না করার আহবান জানান। একইসঙ্গে তাকে শহরের সবখানে বয়কটের আহবান জানান তারা। এছাড়া সংসদ সদস্যদের প্রতি আহবান রাখা হয় যাতে সেলিম ওসমানকে সংসদে প্রবেশ করতে না দেওয়া হয়।

মানববন্ধনে সংহতি জানিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ বলেন, ‘ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে প্রধান শিক্ষককে নিয়ে নাটক করেছে ওসমান পরিবার। সেলিম ওসমান এই নাটক করেছে।’

জাতীয় সংসদের সদস্যদের উদ্দেশ্যে হালিম আজাদ বলেন, ‘আজকেই সেলিম ওসমানকে সংসদ থেকে বহিষ্কার করতে হবে। তাকে যেন সংসদে প্রবেশ করতে না দেওয়া হয়। প্রবেশ করতে চাইলে তাকে গলা ধাক্কা দিয়ে সংসদ থেকে বের করে দিবেন।’

নারায়ণগঞ্জ শিক্ষক ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে হালিম আজাদ বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে জানতে চায় নারায়ণগঞ্জে কি কোনও মানুষ নেই যে এ দানবের প্রতিবাদ করতে পারে? তাই সব শিক্ষককে রাস্তায় নেমে আসতে হবে। এর বিচার দাবিতে আপনারা আন্দোলন শুরু করবেন। ব্যবসায়ীদের উদ্দেশে বলছি আপনারা কেউ সেলিম ওসমানের পক্ষে কথা বলবেন না। যদি বলেন, আপনারও হবেন জন্তু দানবের সহযোগী।

নারায়ণগঞ্জের সাংবাদিকদের উদ্দেশে হালিম আজাদ বলেন, ‘এ সেলিম ওসমান যদি সাংবাদিকদের কাছে আসে তবে আপনারা তাকে কোনও সহযোগিতা করবেন না। যদি করেন তবে আপনরাও জন্তু দানবের সহযোগী। এরা অসংখ্য মায়ের বুক খালি করেছে। অসংখ্য সন্তানকে হত্যা করেছে।’

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি শিক্ষামন্ত্রীর উদ্দেশে বলেন, ‘বাংলাদেশের শিক্ষামন্ত্রী আরও আগেই প্রমাণ করেছেন তিনি মেরুদণ্ডহীন। না হলে উপজেলা শিক্ষা অফিসারের সামনে একজন এমপি কিভাবে প্রধান শিক্ষকে এভাবে কান ধরে উঠবস করতে পারে? তবে আশা করবো, যাতে এর সুষ্ঠু বিচার তিনি করেন।

সিপিবির জেলার সভাপতি হাফিজুল ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জে আরেক কলঙ্কজনক অধ্যায়ের শুরু হয়েছে। শিক্ষক সমাজকে কান ধরে উঠবস করানো হয়েছে। তাই যারা রাস্তায় চাপাতি দিয়ে মানুষ কুপিয়ে হত্যা করে ও সংসদ সদস্য সমান অপরাধী। দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল বলেন,‘জাতির বিবেক আজ ভূলণ্ঠিত। জাতির কাছে মাফ চাইতে হবে। এ অপরাধের জন্য মাফ চাইলে হবে না। তাকেও কান ধরে উঠবস করে এর  মাফ চাওয়া প্রয়োজন।’

দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান মাসুম বলেন,‘সেলিম ওসমানকে একশ’ বার নারায়ণগঞ্জের রাস্তায় কান ধরে উঠবস করতে হবে।’

প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও ছাত্র ফেডারেশন জেলার সহ-সভাপতি আরিফ হোসেন নয়নের সভাপতিত্বে এবং জেলা ছাত্র ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক শুভ দেবের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি সজিব শরিফ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর জেলা সভাপতি সুলতানা আক্তার এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর আহ্বায়ক শুকদেব পাল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর জেলা সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শিক্ষক-কর্মচারী উন্নয়ন পরিষদ নারায়ণগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবাহান।

আরও পড়ুন: চাকরি ও বাড়ি ছেড়ে চলে গেলেন অর্ণবের মা

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের