আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনও সময়ের তুলনায় অনেক ভালো: আইজিপি

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ মে ২০১৬, ১৯:৫৬আপডেট : ১৯ মে ২০১৬, ১৯:৫৮

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনও সময়ের তুলনায় অনেক ভালো রয়েছে বলে মন্তব্য করেছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক। তিনি বলেন, চুরি, ডাকাতি ও হত্যা এই ধরনের অপরাধ পৃথিবী সৃষ্টির পর থেকেই হয়ে আসছে। দেশে এখন যে সকল অপরাধ হচ্ছে তা প্রতিকার ও প্রতিরোধে পুলিশের কার্যকলাপ প্রশংসনীয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনও সময়ের তুলনায় অনেক ভালো: আইজিপি  

বৃহস্পতিবার দুপুরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের ‘একবিংশ শতাব্দীতে পুলিশিং’ সম্মেলনে যোগদানের আগে তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলা সম্পর্কে আইজিপি বলেন, ফারুক হত্যায় চার্জশিট দেওয়া হয়েছে। আসামিদের আমরা এখনও গ্রেফতার করতে পারিনি। তাদের মালামাল জব্দের আদেশ পাওয়া গেছে। সেই বিষয়ে প্রক্রিয়া চলছে। আশাকরি দ্রুতই তাদের আইনি প্রক্রিয়ায় আনতে পারবো।

এছাড়া বিএনপিএর যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর সঙ্গে আরও কোনও নেতা জড়িত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ব্যাপারে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছিতের ঘটনা প্রসঙ্গে আইজিপি বলেন, আমরা সবাই শিক্ষকদের শ্রদ্ধা করি। আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামনে পেলে পায়ে ধরে সালাম করি। সেখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পুলিশের কিছু করার নেই। এই ঘটনায় আদালতে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে যদি আমাদের কিছু করার থাকে তবে আমরা অবশ্যই তা করবো।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের মিলনায়তনে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিএস বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এসপিএম উচ্চশিক্ষা মান উন্নয়ন প্রকল্প ও বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম।

আরও পড়ুন: তনুর ডিএনএ প্রতিবেদন ময়না তদন্ত বোর্ডকে দেবে না সিআইডি

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের