বাজিতপুরে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৯ মে ২০১৬, ২২:৫৪আপডেট : ১৯ মে ২০১৬, ২২:৫৭

ইউপি নির্বাচন ২০১৬ কিশোরগঞ্জের বাজিতপুরে ১০টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান,ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বাজিতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুর ১২টায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম সারজিল হাসানের সভাপতিত্বে চেয়ারম্যানদের শপথ গ্রহণ করান কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের শপথ গ্রহণ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম সারজিল হাসান।
নব-নির্বাচিত চেয়ারম্যান যারা শপথ নিলেন তারা হলেন, হুমাইপুর ইউনিয়নের মো. মানিক মিয়া, দিঘীরপাড় ইউনিয়নের তিন বারের চেয়ারম্যান আমিন মোহাম্মদ ফারুক, বলিয়ারদী ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন, দিলালপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, গাজিরচর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল মিয়া, হিলচিয়া ইউপি চেয়ারম্যান মো. মাজহারুল হক, সরারচর ইউপি চেয়ারম্যান মো. মহসিন মিয়া, হালিমপুর ইউপি চেয়ারম্যান হাজী মো. কাজল ভূঁইয়া ও পিরিজপুর ইউপি মো. জুয়েল মিয়া।

এসময়, কিশোরগঞ্জের জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. ছারওয়ার আলম, পৌর মেয়র মো. আনোয়ার হোসেন আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবুল ফজল রাসেল ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম প্রমুখ।

/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম