শ্যামল কান্তিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় স্থানান্তর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ মে ২০১৬, ১২:৫৯আপডেট : ২০ মে ২০১৬, ১৪:২৮

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শ্যামল কান্তি নারায়ণগঞ্জে লাঞ্ছনার শিকার শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়াণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢামেক হাসপাতালে তার কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। 
এর আগে নারায়াণগঞ্জ হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. শফিউল আলম ফেরদৌস জানান, হাসপাতালের সামনে সাংবাদিকরা থাকায় তাকে পেছনের গেট দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। শিক্ষক শ্যামল কান্তির শরীরের অবস্থা ভালো না। গত কয়েকদিন ধরে গণমাধ্যম ও বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলায় তার ব্রেনের উপর চাপ পড়ছে। এতে তিনি আরও অসুস্থ বোধ করছেন।
উল্লেখ্য, গত ১৩ মে বন্দর উপজেলার কল্যান্দি এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা করে গ্রামবাসীকে ক্ষেপিয়ে তুলে জনসম্মুখে ওই শিক্ষককে কান ধরে উঠবস করান নারায়ণগঞ্জের জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান। 

আরও পড়ুন:
‘আমি ক্ষমা চাইব না’

/বিটি/জেএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম