গাজীপুরে ৭ নারী ছিনতাইকারী আটক

গাজীপুর প্রতিনিধি
২০ মে ২০১৬, ১৯:৪১আপডেট : ২০ মে ২০১৬, ১৯:৪১

গাজীপুর গাজীপুরে যাত্রীবেশে গাড়িতে ছিনতাইকালে ৭ নারী ছিনতাইকারীকে আটক করেছেন স্থানীয়রা। পরে পুলিশ ওই নারী ছিনতাইকারীদের উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। শুক্রবার দুপুরে রাজেন্দ্রপুর চৌরাস্তার অদূরে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধর্মমণ্ডল গ্রামের জাকির হোসেনের স্ত্রী শিল্পী আক্তার (২২), মৃত আব্দুর রশিদের স্ত্রী আয়েশা আক্তার (৪০), রিপন মিয়ার স্ত্রী জাহানারা আক্তার জানু (২৩), শের আলীর স্ত্রী সুমি আক্তার (২৫), রাসেল মিয়ার স্ত্রী কুলসুম বেগম (২০), ইউনুছ মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৪০) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার শানু মিয়ার স্ত্রী নাছিমা বেগম (৪৫)।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম ও এলাকাবাসী জানান, গাজীপুরের কাপাসিয়া থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা চান্দনা চৌরাস্তা যাচ্ছিল। এসময় রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে যাত্রীবেশে ৭ নারী ছিনতাইকারী ওই লেগুনাতে ওঠেন। লেগুনাটি রাজেন্দ্রপুর ছেড়ে কিছুদূর যাওয়ার পর তারা লেগুনার অপর এক মহিলা যাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।
পরে ওই মহিলা চিৎকার শুরু করলে চালক লেগুনাটি থামান এবং আশপাশের লোকজন এগিয়ে এসে ওই ৭ নারীকে হাতেনাতে ধরে ফেলে ছিনতাইকৃত চেইনটি উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনরোষ থেকে আটককৃতদের উদ্ধার করে জয়দেবপুর থানায় নিয়ে যায়।
আটক ছিনতাইকারী দলের নেত্রী তাসলিমা বেগম ও নাসিমা বেগম জানান, তাদের আরও একজন দলনেত্রী রয়েছেন যার নেতৃত্বে উত্তরা থেকে গাজীপুরের মাওনা পর্যন্ত এই ছিনতাই কার্যক্রম পরিচালিত হয়।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম