বৈরি আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ মে ২০১৬, ১৫:০৭আপডেট : ২১ মে ২০১৬, ১৫:১৫

ফাইল ছবি বৈরি আবহাওয়ায় শুক্রবার বিকাল থেকে বন্ধ থাকা পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চসহ ছোট, বড় ট্রলার, নৌকা ও স্পিডবোট শনিবার দুপুর নাগাদও চালু হয়নি।  
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) আরিচা নদী বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো.ফরিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
পাটুরিয়া নৌ পুলিশের ইনচার্জ (আইসি) মো. শাসছুল আলম জানান, বৈরি আবহাওয়ায় শুক্রবার বিকাল সাড়ে ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌ রুটের লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও নৌকা চলাচল বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বন্ধ হয়ে যাওয়া এসব নৌযানগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলেও জানান তিনি।
পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের ম্যানেজার তানভীর হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ৯টি রো-রো (বড়), তিনটি (কে-টাইপ) মাঝারি ও পাঁচটি ইউটিলিটি (ছোট) ফেরি চলাচল করছে।

আরও পড়ুন:
সাধারণ মানুষই আমার ব্যারোমিটার: আনিসুল হক

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম