টানা ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ মে ২০১৬, ১৯:০৪আপডেট : ২১ মে ২০১৬, ১৯:০৪

ফাইল ছবি বৈরি আবহাওয়ায় টানা ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চসহ ছোট, বড় ট্রলার, নৌকা ও  স্পিডবোট চলাচল শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এসব নৌযান চলাচল শুরু হয়।  
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা নদী বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম লঞ্চ চলাচলের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, পাটুরিয়া নৌ-পুলিশের ইনচার্জ (আইসি) মো. শাসছুল আলম জানান, রোয়ানের প্রভাবে সৃষ্ট বৈরি আবহাওয়ার কারণে শুক্রবার বিকাল সাড়ে ৫টা থেকে ওই দুটি নৌরুটে দুর্ঘটনা এড়াতে লঞ্চ, ট্রলার, স্প্রিডবোট ও নৌকা চলাচল বন্ধ করা হয়েছিল। পরে শনিবার সন্ধ্যা ৬টায় বৈরি আবহাওয়া কিছুটা কমে গেলে ওই সব নৌযান কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে চলাচলের অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুন:
বৈরি আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম