নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষে ভাইবোন নিহত

নরসিংদীত প্রতিনিধি
২১ মে ২০১৬, ১৯:৩১আপডেট : ২১ মে ২০১৬, ১৯:৩১

নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষে ভাইবোন নিহত

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ভাইবোন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ওই পরিবারের আরও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কমলপুর এলাকার সৌদিপ্রবাসী সোহাগ মিয়া (৪০) ও তাঁর বড় বোন মাছুমা বেগম (৫৫)।

আরও পড়তে পারেন : নারায়ণগঞ্জে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

আহতদের উদ্ধার করে প্রথমে ভৈরব ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আবদুল জব্বার ও মদিনা বেগম নামে দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, প্রবাস ফেরত সোহাগ তার পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় বেড়াতে যান। ফেরার পথে রাত সাড়ে ১২টার দিকে মরজাল এলাকার ভিটি মরজাল সেতুর কাছে সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের বহন করা মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এসময় আহত হন আরও ১০ জন। তাদের ঢাকায় ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই ) মনিরুল ইসলাম জানান,  দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাসটি উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

 /জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম