নারায়ণগঞ্জে শিশু হত্যার অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ মে ২০১৬, ২০:১৩আপডেট : ২১ মে ২০১৬, ২২:২৪

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নিখোঁজের দুইদিন পর সুমাইয়া আক্তার (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার তারাব পৌরসভার সুতারাড়া জামে মসজিদ সংলগ্ন পুকুর থেকে শনিবার দুপুরে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ ওই মসজিদের মুয়াজ্জিন জহিরুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকারও করেছেন।

গ্রেফতারকৃত জহিরুল ইসলামের (৪০) বাড়ি চাঁদপুরের কচুয়া থানার রাগদুল এলাকায়। তিনি রূপগঞ্জের তারাব পৌরসভা এলাকার সুতালাড়া জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।

নিহত শিশু সুমাইয়া আক্তার নেত্রকোনার দুর্গাপুর থানার সিংগারচারগোপাড়া এলাকার ওয়াজিদ মিয়ার মেয়ে। ওয়াজিদ মিয়া পরিবার নিয়ে সুতালাড়া এলাকার হাফেজ সিকদারের বাড়িতে বসবাস করে আসছেন।

রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে আরবি পড়ার উদ্দেশ্যে সহপাঠীদের সঙ্গে সুতালাড়া জামে মসজিদে যায় শিশু সুমাইয়া আক্তার। এরপর সব শিশুকে ছুটি দিয়ে দিলেও সুমাইয়া আক্তারকে ছুটি দেননি শিক্ষক ও মুয়াজ্জিন জহিরুল ইসলাম। এরই মধ্যে মসজিদের মাইকে সুমাইয়ার নিখোঁজের খবরও প্রচার করেন ওই মুয়াজ্জিন।

এ অবস্থায় শনিবার দুপুরে মসজিদ সংলগ্ন পুকুর থেকে সুমাইয়ার লাশ উদ্ধার করা হয়। শিশুর শরীরের বিভিন্ন স্থানে জখমের আলামত পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পানিতে ফেলে হত্যার ঘটনা স্বীকার করেছেন জহিরুল ইসলাম।

ওসি আরও জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা ওয়াজিদ মিয়া বাদি হয়ে রূপগঞ্জ থানায় হত্যার পর গুম করার অভিযোগ এনে মামলা করেছেন।

আরও পড়ুন:
নারায়ণগঞ্জে ক্ষমতাসীনদের সড়ক অবরোধ, সুশীলদের শহরে ঢুকতে না দেওয়ার হুমকি

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম