চালকদের সচেতনতার অভাবই সড়ক দুর্ঘটনার কারণ: সেতুমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ মে ২০১৬, ১৬:২০আপডেট : ২৩ মে ২০১৬, ১৬:২০

Photo munshiganj 23.05 (1)

চালকদের সচেতনতার অভাবই সড়ক দুর্ঘটনার কারণ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের আরও নিয়ন্ত্রিত হতে হবে। তাদের বেশি করে ট্রেনিংয়ের ব্যবস্থার প্রয়োজন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় ও হলদিয়া এলাকায় পৃথক দুটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন,সড়ক-মহাসড়কে ব্যাটারিচালিত ও থ্রি-হুইলার গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় সড়কে দুর্ঘটনা বেড়ে গেছে।   

আরও পড়তে পারেন : নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী, বিএনপির একক প্রার্থী

পদ্মাসেতু প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বর্তমানে পদ্মাসেতুর শতকরা ৩৪ ভাগ কাজের অগ্রগতি হয়েছে। এ পর্যন্ত সেতুর ১১টি পিলারের পাইলের কাজ শেষ হয়েছে।    

সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, লৌহজং উপজেলার চেয়ারম্যান উসমান গনি তালুকদার, শ্রীনগর সার্কেল পুলিশের এএসপি শামসুজ্জামান বাবু, মেদেনীমন্ডল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খান প্রমুখ।

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম