নারায়ণগঞ্জে ৩টি ভোজ্য তেল কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ মে ২০১৬, ০৩:২৪আপডেট : ২৬ মে ২০১৬, ১০:১৭

ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর গুণগত মান যাচাই ছাড়াই ভোজ্য তেল উৎপাদন, বাজারজাত ও বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তিনটি কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  র‌্যাব সদর দপ্তরের ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জরিমানার আদেশ দেন। বুধবার বিএসটিআই ও র‌্যাব-১০-এর যৌথ  অভিযানে এ জরিমানা করা হয়।
বিএসটিআই-এর পরিচালক রেজাউল করিম জানান, অভিযানে সদর উপজেলার দাপা, শৈলকুড়া ও আশপাশ এলাকাতে অবস্থিত কামাল ভেজিটেবল অয়েল রিফাইনারি মিলস লিমিটেড,  সারিজা অয়েল রিফাইনারি লিমিটেড ও সাউথ ইস্টার্ন অয়েল রিফাইনারি লিমিটেড তাদের উৎপাদিত পণ্যের গুণগতমান যাচাই ছাড়া এবং ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ ছাড়াই সয়াবিন তেল, পাম অয়েল ও পাম অলিন  বিক্রয় ও বিতরণ পরিলক্ষিত হয়।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তিনটি তাদের উৎপাদিত সয়াবিন তেল, পাম অয়েল ও পাম অলিন পণ্যে ভিটামিন-এ সমৃদ্ধকরণ ছাড়া  ১৮৬ কেজি ড্রামে পণ্য বিক্রয় ও বিতরণ অব্যাহত রাখায় বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ (সংশোধিত আইন ২০০৩) এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকা করে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়তে পারেন: জুলহাজ-তনয় হত্যাকাণ্ড: খুনিদের গ্রেফতারে আশাবাদী গোয়েন্দারা

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের