মানিকগঞ্জ সদর উপজেলার আটটি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছেন। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম।
উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে আটটিতে নির্বাচন হচ্ছে। এর মধ্যে বেতিলা মিতরা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। আগেই আওয়ামী লীগের প্রার্থী নাসির উদ্দির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া গড়পাড়া ও জাগীর ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে। আটটটি ইউনিয়নে ২৮ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৩৮৮জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর দুই হাজারের বেশি সদস্য তৎপর রয়েছেন।
নবগ্রাম ইউনিয়নের গিলন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি অনেকাংশে কম।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন জানান, এপর্যন্ত কোনও স্থানে অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
/এসটি/








