পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
০২ জুন ২০১৬, ২০:৩১আপডেট : ০২ জুন ২০১৬, ২০:৩১

টাঙ্গাইল টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়।

নিহত শিশুরা হল বিলচাপড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে মরিয়ম (৪) ও তার ছোট ভাই মোতালেব হোসেনের মেয়ে সাদিয়া (৪) ও আফিয়া (৩)।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, ওই তিন শিশু বাড়ির পাশে নতুন খনন করা পুকুরের পাশে খেলা করছিল। এ সময় আফিয়া ওই পুকুরে পড়ে গেলে মরিয়ম ও সাদিয়া তাকে উদ্ধার করতে পানিতে নামলে তিনজনই পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জাহিদুজ্জামান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়।

আরও পড়ুন:
নারায়ণগঞ্জে এবার প্রধান শিক্ষককে জুতাপেটার অভিযোগে মানববন্ধন, তদন্ত কমিটি

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম