নির্বাচিত হলেও গেজেটে নাম আসেনি ইউপি সদস্যের

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ জুন ২০১৬, ১০:০২আপডেট : ০৩ জুন ২০১৬, ১০:৪১

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান খান আর নির্বাচন কমিশনের গেজেটে নাম ছাপা হয়েছে মোশাররফ হোসেনের। মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবালয় মডেল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
২নং ওয়ার্ডের মেম্বার তৃতীয় স্থান অধিকারী মোশারফ হোসেনকে বিজয়ী দেখিয়ে ফলাফল প্রকাশ করেছেন ওই ইউনিয়নের রিটানিং অফিসার উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. শাহনেওয়াজ।
এ ব্যাপারে ওই ইউনিয়নের রিটানিং অফিসার ডা. শাহনেওয়াজ জানান ভুল করে পরাজিত প্রার্থীর নাম গেজেটে ছাপা হয়েছে। ইতোমধ্যে ভুল সংশোধনীর জন্য পাঠানো হয়েছে। শিগগিরই বিজয়ী প্রার্থীর নাম গেজেটে সংশোধনী হিসেবে ছাপা হবে।

শিবালয়  মডেল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফলাফলে বিজয়ী মাহফুজুর রহমান খান জানান, প্রতিদ্বন্দ্বী চার জন প্রার্থীর মধ্যে তিনি ভোট পেয়েছে ৮৩৭ ভোট। আর তৃতীয় স্থান অধিকারী মোশারফ হোসেন পেয়েছেন ৪৮৪ ভোট। নির্বাচন কমিশনের গেজেটে মেম্বার তৃতীয় স্থান অধিকারীর নাম লিপিবদ্ধ হয়েছে। এ ব্যাপারে তিনি রিটানিং অফিসারের কাছে আপত্তি জানিয়েছেন বলে জানান।

উল্লেখ্য,এই ইউনিয়নে তৃতীয় ধাপের গত ২৩ এপ্রিল নির্বাচন সম্পন্ন হয়।

আরও পড়ুন: পাউবো’র মহা-পরিচালকসহ ১৫ জনের বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম