পাউবো’র মহাপরিচালকসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ আদালতের

বরিশাল প্রতিনিধি
০৩ জুন ২০১৬, ০৯:৪৩আপডেট : ০৩ জুন ২০১৬, ১০:৪১

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহা-পরিচালকসহ ১৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের চেষ্টার নালিশি মামলা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দিয়েছেন বরিশালের একটি আদালত। বৃহস্পতিবার বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ নির্দেশ দেন।
পাউবো’র বরিশাল দফতরে থাকা মেশিনারিজ বিক্রয় করে অর্থ আত্মসাতের পায়তারার অভিযোগে রবিবার সদর সিনিয়র সহকারি জজ আদালতে নালিশি মামলা করেন ঠিকাদার এসএফএম সহিদুল্লাহ খান। সদর সিনিয়র সহকারী জজ আদালতে করা ওই নালিশি মামলা আমলে নিয়ে বিচারক জেলা ও দায়রা জজ আদালতে পাঠান।
মামলার বিবাদীরা হলেন, ঢাকা মতিঝিল ওয়াপদা ভবনের মহা-পরিচালক, অতিরিক্ত মহা-পরিচালক, পানি উন্নয়ন বোর্ড বরিশালের প্রধান প্রকৌশলী, যান্ত্রিক পত্তর বিভাগের নির্বাহি প্রকৌশলী আজিজুল হক, উপ-বিভাগীয় ভারপ্রাপ্ত প্রকৌশলী এজেডএম রেজাউল করিম, হিসাবরক্ষণ অফিসার তারিক হোসেন, ডেলিভারি কমিটির সদস্য ভারপ্রাপ্ত গুদাম রক্ষক আব্দুস সালাম, কুদ্দুস আলী আকন, সুরেশ চন্দ্র বৈদ্য (পিআরএল), সিবিএ নেতা আব্দুল খালেক মৃধা, অফিস সহকারী আব্দুল কালাম খান, ফোরম্যান আজিজুর রহমান, ডেলিভারি কমিটির সদস্য সচিব উজ্জ্বল কুমার সেন ও ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’র এসআই এম জাহান ইয়ার।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি বরিশাল পানি উন্নয়ন বোর্ডের ১২টি লিস্টার ডিজেল ইঞ্জিন ও তার যন্ত্রাংশ বিক্রয়ের জন্য একটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ৯৩ জন ঠিকাদার অংশ নেন। কিন্তু বিবাদীরা পরস্পর যোগসাজশের মাধ্যমে দেড় কোটি টাকা মূল্যের মালামাল মাত্র ১৩ লাখ টাকায় বিক্রয়ের জন্য অনুমোদন করে।

বাক্সভর্তি অবস্থায় থাকা নতুন এসব মেশিনারিজকে অকেজো উল্লেখ করে মাত্র ১৩ লাখ টাকায় বিক্রয় দেখিয়ে প্রায় কোটি টাকা আত্মসাতের পাঁয়তারা করছে বিবাদীরা।

আরও পড়ুন: বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২০

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে