ফরিদপুরের মধুখালী উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। শুক্রবার সকালে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মাঝিবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম মো. মোশাররফ হোসেন ও হেলপার মো. আপেল। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় নিহতদের লাশ উদ্ধার করে করিমপুর হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়।
মধুখালী থানা সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মাঝিবাড়ী নামক স্থানে দাঁড়িয়ে থাকা ঢেউটিন বোঝাই একটি ট্রাকের সঙ্গে মাগুড়াগামী হাঁসবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হন।
আরও পড়ুন: এমপি মোস্তাফিজুরের বিরুদ্ধে মামলা
/এমও/








