টাঙ্গাইলে ইউপি নির্বাচনে সহিংসতায় আহত ৭

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ জুন ২০১৬, ১৯:২৫আপডেট : ০৪ জুন ২০১৬, ১৯:২৫

  টাঙ্গাইলে ইউপি নির্বাচনে সহিংসতায় আহত ৭

টাঙ্গাইলের ঘাটাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, শনিবার সকালে জামুরিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাধুরপাড়া গলনগণ্ড কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সহিদুল ইসলাম হেস্টিং ও বিএনপি’র প্রার্থী শামীম খানের কর্মী সমর্থকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে সহিদুল ইসলাম হেস্টিং এর দুই ভাই খোকন ও সুজা খাসহ সাত আওয়ামী লীগ কর্মী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে পাঁচজনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহিদুল ইসলাম হেস্টিং এর দুই ভাইকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে খোকনের অবস্থা আশংঙ্কাজনক। এই ঘটনায় সহিদুল ইসলাম হেস্টিং এর চাচা আকতার খাসহ দুই বিএনপি কর্মী ফারুক ও মজিবুরকে আটক করেছে পুলিশ।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন শান্ত, ভোট গ্রহণ চলছে।

/জেবি/টিএন/

আরও পড়তে পারেন : ৮ দফা দাবি

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম