গোপালগঞ্জে ডাকাতের কোপে আহত ব্যবসায়ীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
০৯ জুন ২০১৬, ০৭:৩০আপডেট : ০৯ জুন ২০১৬, ০৭:৩২

গোপালগঞ্জ গোপালগঞ্জে ডাকাতের কোপে মারাত্মক আহত সাবু চৌধুরী টিন্টো (৩২) নামে এক ব্যাবসায়ী খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। বুধবার সন্ধ্যায়  গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শুপ্তা গ্রামে তার লাশ জানাজা শেষে দাফন করা হয়। নিহত সাবু চৌধুরী  শুপ্তা গ্রামের মৃত লুৎফর রহমান চৌধুরীর ছেলে।
নিহত  সাবুর  স্ত্রী সেতু বেগম জানান,  রবিবার গভীর রাতে ১০-১৫ জনের একদল ডাকাত বাড়ি ক্লোবসেবল গেট ভেঙে ভেতরে ঢুকে টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুটে নিতে থাকেন। এ সময় তার স্বামী বাধা দিলে প্রথমে ডাকাত দলের সদস্যরা তার মাথায় শাবল দিয়ে আঘাত করেন। পরে কুপিয়ে মারাত্মক আহত করে মালামাল নিয়ে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায়  প্রথমে সাবুকে গোপালগঞ্জ হাসাপাতাল ও পরে খুলনা মেডিক্যাল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাবু মঙ্গলবার সন্ধ্যায় মারা যান।

খুলনা মেডিক্যাল কলেজ  হাসপাতালে ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে টিন্টোর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।

কাশিয়ানী থানার ওসি মিজানুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের ৪টি টিম মাঠে নেমেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: নাটোরে সুনীল হত্যা: আইএসের দাবি অস্বীকার করলেন ডিআইজি

/এআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম