দেশজুড়ে সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে টাঙ্গাইলে প্রথম দিনে ৬৮ জনকে আটক করেছে পুলিশ। টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি, মামলার আসামী ও নাশকতা করতে পারে এমন সন্দেহভাজনসহ ৬৮ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, যে কোনও ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট রয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: শারীরিক প্রতিবন্ধী হয়েও স্বাবলম্বী গাইবান্ধার লেলিন
/এনএস/
আপ: এইচকে








