মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামে কুমার নদীতে থাকা একটি নৌকায় বজ্রাঘাতে এক শিশু নিহত ও অপর দুই শিশু গুরুতর আহত হয়েছে। একই সময়ে পদ্মা নদীতে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চে বজ্রঘাতের ঘটনায় লঞ্চযাত্রী এক তরুণ মারা গেছেন। শনিবার দুপুরে এসব বজ্রাঘাতের ঘটনা ঘটে।
রাজৈরের শাখারপাড় গ্রামের বাসিন্দা আজাদ মোল্লা ও শাহ আলম রাব্বী জানান, শনিবার দুপুর একটার দিকে শাখারপাড় মোল্লাবাড়ি ব্রিজের গোড়ায় একটি নৌকায় থেকে কুমার নদীতে গোসল করছিল ওই এলাকার ৩ শিশু। বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায় মান্নান সরদারের ছেলে ইয়াসিন (১৪)। এসময় আহত হয় মোস্তফা মোল্লার ছেলে ওয়াহিদ (১২) ও ইসরাইল শেখের ছেলে সফিকুল। তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে প্রায় একইসময়ে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটের পদ্মা নদীর মধ্যে থাকা এমভি মকবুল নামের একটি লঞ্চের ওপর বজ্রঘাতে ২ তরুণ আহত হন। তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর ফয়সাল সরদার নামে এক তরুণের মৃত্যু হয়। নিহত ফয়সাল শিবচরের চরশ্যামাইল গ্রামের নয়ন সরদারের ছেলে।
আরও পড়ুন: ক্রসফায়ারের মুখেও বেপরোয়া জঙ্গিরা
/এমও/টিএন/







